Amena-Baki Residential Model School & College
ভর্তি বিজ্ঞপ্তি -২০২৬ খ্রি

 আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

বীরমুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন ট্রাস্ট” কর্তৃক পরিচালিত

    চিরিরবন্দর, দিনাজপুর।              

ভর্তি বিজ্ঞপ্তি -২০২খ্রি.

 

   ১ম থেকে ২য় শ্রেণি পর্যন্ত প্রভাতী শাখায় অনাবাসিক ও তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত দিবা আবাসিক / অনাবাসিক শাখায় ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয় ১ নভেম্বর ২০২৫ থেকে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে স্কুল এন্ড কলেজের নির্ধারিত ফরমে/ অনলাইন ও অফলাইনে আবেদন পত্র গ্রহণ করা হবে আবেদন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে ২৫ ডিসেম্বর-২০২৫ এর মধ্যেই প্রতিষ্ঠানের অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে আবেদন ফরম জমা দেওয়ার সময় পরীক্ষার তারিখ ও সময় প্রবেশপত্রে উল্লেখ করা হবে

   ১ম -২য় শ্রেণির শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে প্রভাতী শাখায় ভর্তি করা হবে।

        (মৌখিক পরীক্ষার সময় জন্ম নিবন্ধন সনদ / টিকা কার্ড সঙ্গে আনতে হবে)

।  তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দিবা শাখায় আবাসিক / অনাবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি করানো হবে।

।   আবেদন পত্রে উল্লেখিত তথ্যাদি ভুল প্রমানিত হলে কোন কারণ অথবা যুক্তি প্রদর্শন ছাড়াই যে কোন ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল করার ক্ষমতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রাখেন।

।   ভর্তির আবেদন পত্রে আবেদনকারীকে নিম্ন লিখিত তথ্যাদি পেশ করতে হবে।

        (ক) পাসপোর্ট সাইজের ছবি। ( আবেদন ফরম সংগ্রহের সময় ) ২ কপি।

        (খ) আবাসিক / অনাবাসিক উল্লেখ করতে হবে।

        (গ) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ( ইউপি / পৌরসভা মেয়র কর্তৃক প্রদেয়)        

।   ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিম্নে প্রদত্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

        (ক) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

        (খ) আবেদন পত্র ( অফিস থেকে/ অনলাইনের ক্ষেত্রে ওয়েবসাইড থেকে প্রিন্ট করা আবেদন পত্র )

        (গ) ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি। 

        (ঘ) পূর্বের স্কুল ত্যাগের বদলীপত্র / প্রশংসাপত্র ।

        (ঙ) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ( ইউপি / পৌরসভা মেয়র কর্তৃক প্রদেয়)

        (চ) পিইসি ও জেএসসি পাশের মূল কাগজপত্র (যদি থাকে)

      (ছ) আবাসিক ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে মা-বাবা ও অতিরিক্ত একজন অনুমোদিত অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।

ভর্তি পরীক্ষার মানবন্টন ও সময় ( লিখিত / মৌখিক )

শ্রেণি

বিষয় ও মানবন্টন

সময়

১ম থেকে ২য়

ছাত্র-ছাত্রীদের আবেদন ফরম সংগ্রহের পর প্রবেশপত্রে উল্লেখিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এক ঘন্টা

৩০ মিনিট

৩য় থেকে ৬ষ্ঠ

বাংলা-১০, ইংরেজি ২০, গণিত ২০ মোট= ৫০

৭ম থেকে ৯ম

বাংলা-১০, ইংরেজি-১৫, গণিত ১৫, বিজ্ঞান ১০ মোট= ৫০  

ভর্তি পরীক্ষার তারিখ  ও সময়

১ম থেকে ২য়

ছাত্র-ছাত্রীদের আবেদন ফরম সংগ্রহের পর প্রবেশপত্রে উল্লেখিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩য় থেকে ৬ষ্ঠ

২৬ ডিসেম্বর-২০২৫ রোজ শুক্রবার সকাল ১০.০০ মিনিট

৭ম, ৮ম ও ৯ম

০২ জানুয়ারি-২০২৬ রোজ শুক্রবার সকাল ১০.০০ মিনিট

 

১ম থেকে ৬ষ্ঠ  শ্রেনী ঃ আবেদন ফরম সংগ্রহ ও জমাদানঃ ১ নভেম্বর ২০২৫ থেকে ২৫ ডিসেম্বর-২০২৫ পর্যন্ত

৭ম থেকে ৯ম শ্রেনী ঃ  আবেদন ফরম সংগ্রহ ও জমাদানঃ ১ নভেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি-২০২৬ পর্যন্ত

লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, এইসি (অব.) 

অধ্যক্ষ, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর।

প্রাক্তন অধ্যক্ষ, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল ও খুলনা পাবলিক কলেজ, খুলনা।

মোবাইল নংঃ ০১৩০৯১২০৯৫০

উপাধ্যক্ষ, বিনয় কুমার দাস ০১৩২৪৭৩০১১২ , ০১৭২৫৯৩০৬০৯

অনলাইন সংক্রান্ত যে কোন সহায়তাঃ মোঃ ইয়াকুব আলী (সিনিয়র শিক্ষক) ০১৭১৯৭৫০৪৬৫

নরোত্তম রায় ( সহকারী শিক্ষক ) ০১৭১৩৭৮০৬৯৭, মোঃ মনজুর রহমান ( অফিস সহকারী ) ০১৭২৯০০২৫৮৮

অভ্যর্থনায়ঃ ০১৭৬৮৩৮৩০৮৩ ,০১৩২৪৭৩০১২১

অনলাইনে আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের ঠিকানা। www.abrmsc.edu.bd  অনলাইনে আবেদন ফরম পুরণ করে মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে নির্দেশিত ছক মোতাবেক বিল পে করে প্রবেশপত্র ডাউনলোড অথবা প্রিন্ট করতে পারবেন। 

বিঃ দ্রঃ অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচী পরিবর্তন হলে নোটিশের মাধ্যমে জানানো হবে।

 

লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, এইসি

(অব.)

Amena-Baki Residential Model School & College
Dynamic Calendar
Loading...
0
0
3
4
4
9
3